কিভাবে সুন্দরী হবেন? সুন্দরী হওয়ার ৭টি টিপস। kivabe apni sundari hoben? How to be beautiful?

আপনি কী সুন্দরী হতে চান?  আপনি কি আপনার স্ট্যাটাস ধরে রাখতে চান? আপনার কি আর্থিক সমস্যা রয়েছে ? আপনার আর কোন চিন্তা নেই! আমরা আপনাদের জন্য কিছু আসাধারন টিপস দিতে চাই যার দ্বারা আপনি সহজেই সুন্দরী বা রূপের আধিকারি হতে পারেন।



সুন্দরী রূপবতী হওয়ার 7 টি টিপসঃ

১/ প্রতিদিন সকাল এবং রাতে দুই বার করে মুখ ধোয়ার অভ্যাস করুন। অদ্ভুত শোনালেও এটি সত্য। সকালে ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মুখ ধোয়ার অভ্যাস করুন। এটি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয় অনেকখানি।

২/ প্রতিদিন ত্বকের ময়লা পরিস্কার করার জন্য ফেইস ওয়াস ব্যবহার করুন। এমনকি ঘর থেকে বের না হলেও প্রতিদিন ফেইস ওয়াস দিয়ে মুখ পরিস্কার করুন।

৩/ আপনাকে যে রং বেশি মানিয়ে যায়, সেই রং এর পোশাক পরিধান করুন। যদি কালো রং হয়, তবে কালো রং এর পোশাক পরিধান করুন। তবে হ্যাঁ সবসময় একই রঙের পোশাক পরিধান করবেন না। এতে আপনাকে দেখতে একঘেয়ে লাগবে।

Read also 25 superfoods for Good looking Healthy

৪/ প্রতিদিন ত্বক পরিচর্যায় টোনার অনেক গুরুত্বপূর্ণ। টোনার ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে টানটান করে থাকে। বাজারে টোনার কিনতে পাওয়া যায় আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন। গোলাপ জল খুব ভাল প্রাকৃতিক টোনার।

৫/ আপনার পোশাকের ওপর আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ পায়। চলতি ফ্যাশন অনুযায়ী পোশাক পরিধান করুন। অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরার চেষ্টা করুন। পোশাক আপনাকে অনেকখানি সুন্দর করে দিবে।

৬/ নিজেকে অন্য থেকে আকর্ষণীয় করার সবচেয়ে সহজ উপায় হল হাসি। হাসি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। তাই হাসির মাধ্যমে নিজেকে প্রকাশ করুন।


৭/ আর সব চাইতে বেশী গুরুত্বপূর্ণ হল আপনার নিজের মনের উপর। আপনি যদি নিজেকে অন্যের তুলনায় কম সুন্দরী ভাবেন, তাহলে সাইকোলজিক্যালি আপনার উপরিক্ত বিষয় গুলি বিলিন হয়ে যাবে এবং আপনার সুন্দরী হওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ