লিভার(Liver) কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ

লিভার (Liver) কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সারের লক্ষণ নিয়ে আজ আমরা  আলোচনা করবো। লিভার বা যকৃৎ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের শরীরের বিপাকীয় কার্যাবলী সম্পাদন করে থাকে লিভারে যথাযথ ভাবে সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। শরীরকে সতেজ রাখার জন্য আমরা যেসব খাদ্য গ্রহণ করে থাকি, তার পুষ্টি উপাদান ভাঙ্গার কাজ করে থাকে লিভারে। খাবার গ্রহণ ও অন্যান্য কারণে আমাদের শরীরে যেসব দূষিত পদার্থ জমা হয়ে থাকে, তা অপসারণ করাও লিভারের কাজ।

লিভার কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ


লিভার কাকে বলে? লিভারের কাজ, লিভার নষ্টের লক্ষণ ঃ

লিভার কাকে বলে?

লিভার বা যকৃৎ মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ডায়াফ্রামের (diaphragm) নীচে পেটের উপরের ডানদিকে অবস্থিত। এটি একটি সুনির্দিষ্ট কাঠামো (unique structure) এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন সহ একটি বড়, লালচে-বাদামী অঙ্গ। লিভার বা যকৃৎআমাদের বিপাকীয় কাজ, পিত্তরস নির্গত করা, পুষ্টির সঞ্চয় করা, প্রোটিন সংশ্লেষ করা এবং রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে।


লিভার কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ


Read also about দুপুরে কি খাওয়া উচিৎ?

লিভারের কাজ ( Liver Function):

লিভারের বা যকৃৎ আমাদের শরীরে বিভিন্ন রকম ভাবে কাজ করে থাকে তা নিম্নে আলোচিত হল:

বিপাকীয় কাজ (Detoxification):

লিভার বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়াগুলিতে মূল ভূমিকা পালন করে থাকে। এটি আমরা যে খাবার খাই তা থেকে পুষ্টিকে শক্তিতে রূপান্তরিত করার পাশাপাশি শরীরের প্রয়োজন অনুসারে গ্লুকোজ সঞ্চয় এবং প্রয়োজন মতো তা প্রদান করে থাকে।

পিত্তরস নির্গত করা (Bile Production):

লিভার, পিত্তরস নির্গত করে হজমে সাহায্য করে এবং শরীরে জমে থাকা নেশা পদার্থ, অ্যালকহল বা অন্যান্য ক্ষতিকর চর্বি হজম করে থাকে। সেই জন্য লিভার কে শরীরের ছাকনীও ( Filter) বলা হয়।

পুষ্টির সঞ্চয় (Storage of Nutrients):

লিভার সুনির্দিষ্ট পরিমানে ভিটামিন, খনিজ এবং শর্করা সঞ্চয় করে এবং প্রয়োজন অনুসারে রক্ত ​​প্রদান করে থাকে। এটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল খাদ্যে থাকা আয়রন সঞ্চয় করে এবং তা রক্ত জমাট বাঁধার জন্য মূল ভূমিকা পালন করে।

প্রোটিনের সংশ্লেষণ (Synthesis of Proteins):

লিভারের আরও একটি অন্যতম কাজ হল রক্ত জমাট বাঁধা এবং রক্তে প্রয়োজনীয় প্রোটিন সহ শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যার ফলে রক্তে তরলের উপাদান বজায় থাকে এবং রক্ত স্বয়ংসম্পূর্ণ করে থাকে।

Read also about দুপুরে কি খাওয়া উচিৎ?

রোগ প্রতিরোধের সাহায্য (Immune System Support) :

লিভার রক্ত থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া অপসারণ করে এবং ইমিউন ফ্যাক্টর তৈরি করে রোগ প্রতিরোধের সাহায্য করে থাকে।


লিভার কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ


লিভার ক্যান্সার লক্ষণ (liver cancer symptoms) বা লিভার নষ্টের লক্ষণঃ

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই লিভার অসুস্থ্য হলে আমরা ও অসুস্থ্য হয়ে পরবো। সেরকম লিভারের প্রতি গুরুত্ব না দিলে লিভার ক্যান্সারের মতো ব্যাধি হতে পারে। তাই নিম্ন লিখিত লক্ষণ আপনার হচ্ছে না তো? যদি এই সকল লক্ষণ দেখা যায়, তাহলে অতি অবশ্য দ্রুত চিকিৎসকের কাছে যান। নাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে!

  • চেষ্টা না করেই ওজন কমে যাওয়া।
  • সব সময় ক্ষুধামান্দ্য ।
  • উপরের পেটে ব্যথা।
  • বমি বমি ভাব এবং বমি হওয়া।
  • সাধারনের তুলনায় শরীরে দুর্বলতা এবং ক্লান্তি ভাব আসা।
  • পেট ফুলে যাওয়া।
  • আপনার ত্বকের হলুদ বিবর্ণতা এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যজাওয়া।
  • মলের রং সাদা বা খড়ি ভাব হওয়া।

লিভার সংক্রান্ত কিছু প্রশ্ন যা আপনার মনে আসতে পারে FAQ:

লিভার ভালো রাখার উপায় কি?
  • পর্যাপ্ত পানি পান করা।
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া।
  • ব্যায়াম করা।
  • নির্দিষ্ট মেয়াদে নিয়মিত চেকআপ করা

ফ্যাটি লিভার হলে কি খাওয়া উচিত?

উঃ তেল, মিষ্টি, ওভারপ্রসেস খাদ্য এবং পোলি-আনস্যাচারাইড থাকা খাবার কম খাওয়া উচিত।

লিভার রোগীর খাদ্য তালিকা?

উঃ লো সলিডিয়াম ও হাই ফাইবার খাদ্য যোগান করা উচিত, তাদের মধ্যে ফল, সবজি, ধান, ডাল ইত্যাদি রয়েছে।

লিভার বড় হয় কেন?

  • অধিক পরিমাণে তেল ও মসৃণ খাবার খাওয়া
  • অতিরিক্ত অ্যালকোহল সেবন করা

ফ্যাটি লিভার কি ভালো হয়?

হাঁ! তবে, নিয়মিত ব্যায়াম করতে এবং নিয়মিত লিভারের উপযোগী খাদ্যাভ্যাস করতে হবে।

গ্যাস্ট্রোলিভার রোগের লক্ষণ?

  • পেটে ব্যাথা
  • অতিরিক্ত গ্যাস
  • পাছা ব্যথা

লিভারের ঔষধের নাম কি?

  • সিলিমারিন
  • উরসোডিওক্সিকোলিক এসিড (UDCA)

দয়া করে মনে রাখবেন যে এই আলোচনায় লিভারের কাজ, ক্ষতিকর খাদ্য বা লিভার ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ নিয়ে পরামর্শ গুলি প্রদান করা হল। আপনার এই সকল বিধিনিষেধ গুলি যদি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে অবশ্য উপকৃত হবেন। তবে আমার স্বাস্থ্য ব্লগে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় কিন্তু চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। তবে, আপনার যদি লিভারের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য অনুগ্রহ করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর এই সকল তথ্য বিভিন্ন নামী অভিজ্ঞ চিকিৎসকের এবং www.healthline.com, www.nhs.uk, www.webmd.com, দ্বারা উৎসায়িত ও তথ্য নির্ভর করে লেখা হয়েছে। এই সকল তথ্য আপনার যদি উপকারে আসে তাহলে আমাদের এই সকল প্রয়াস সফল হবে। যদি আপনাদের কোন আদেশ বা অনুরোধ থাকে অবশ্য করে কমেন্টে জানান। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ