সুতা কৃমি ঔষধ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা | Thread Worm Medicine, Symptoms, Remedies and Treatment

কৃমি হল এক ধরনের পরজীবী প্রাণী, যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বসবাস করে এবং সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে। এই কৃমি শিশু থেকে বড়দেরও হতে পারে। মল ত্যাগের পর মলের ওপর এ কৃমি দেখা যায়। আবার সকালে ঘুম থেকে উঠে অন্তর্বাসে বা প্যান্টেও দেখা যেতে পারে। এই কৃমি একসঙ্গে ১০-২০ হাজার ডিম পাড়ে থাকে! এই কৃমি ক্ষুদ্র ও সাদা সুতার টুকরার মতো হওয়ায়, তাই একে সুতা কৃমি বলে।

সুতা কৃমি ঔষধ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা | Thread Worm Medicine, Symptoms, Remedies and Treatment

Read also অতিরিক্ত কৃমি (worm) হলে করনীয়

লক্ষণঃ

সুতা কৃমি হলে বেশ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় বা পরিলক্ষিত হয়। যেমনঃ-

১/ পেটের ব্যথা।
২/ শরীর দুর্বল লাগা।
৩/ খাদ্যে অরুচি।
৪/ পাতলা পায়খানা।
৫/ বমি বমি ভাব।
৬/ মলদ্বারে চুলকানি।
৭/ ওজন কমে যাওয়া
ইত্যাদি।

Read also অতিরিক্ত কৃমি (worm) হলে করনীয়

প্রতিকারঃ

১/ কৃমি প্রতিরোধে যা করতে হবে, তা হল....
২/ বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
৩/ খাওয়ার আগে ও পায়খানার পরে ভালোভাবে হাত ধুইতে হবে।
৪/ হাতের নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৫/ খালি পায়ে না হাঁটা।
৬/ প্রতিদিন পরিষ্কার জামাকাপড় পরিধান করা।
৭/ বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৮/ রাত্রে খাওয়ার পর ব্রাস বা ভালো করে দাঁত/ মুখ পরিষ্কার করা।
ইত্যাদি।

Read also অতিরিক্ত কৃমি (worm) হলে করনীয়

চিকিৎসাঃ-

এই কৃমির হাত থেকে রক্ষা পেতে হলে উপরিক্ত প্রতিকেরের পন্থা গুলি প্রয়োগ করতে হবে। আর যদি উপরিক্ত লক্ষণ গুলি দেখা যায় তাহলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তবে আমরা ঘরোয়া ভাবে কিছু প্রাচীন ও আধুনিক পন্থা প্রয়োগ করতে পারি। যেমন....
১/ শিশুদের ক্ষেত্রে চা চামচের এক চামচ ও বড়োদের ক্ষেত্রে চা চামচের দুই চামচ কালমেঘ গাছের পাতার রশ খাওয়ালে উপকার পাওয়া যায়।
২/ সকালে খালি পেটে দুই-তিন কোয়া কাঁচা রসুন খাওয়ালে উপকার পাওয়া যায়।
৩/ দুই একটা লবঙ্গ খাওয়ালে উপকার পাওয়া যায়।
৪/  ALBENDAZOL বা MEBENDAZOLE দিয়ে সাধারণত শিশুর বা বড়দের কৃমির চিকিৎসা করা হয়। (অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুসারে)।
ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ