হাঁটু ব্যথার কারণ-প্রতিকার | হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায়? Home remedies for knee pain relief?

মানবদেহের ওজন বহনকারী যে কটি অস্থিসন্ধি রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাঁটু। এই হাঁটুর ব্যথা প্রধানত বয়স্ক ব্যক্তিদের বেশি হয়ে থাকে। তবে যেকোনো বয়সেই হাঁটুর ব্যথা হতে পারে।

আমাদের শরীরের ওজন বহনকারী সকল অস্থিসন্ধির মধ্যে হাঁটু সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। হাঁটুর সাহায্যে আমরা দাঁড়াতে, হাঁটতে, দৌড়াতে বা প্রয়োজনীয় অনেক কাজ করে থাকি।


হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার  হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায়

হাঁটু ব্যাথার আলোচ্য বিষয় সুচিঃ


  • হাঁটু ব্যথা কেন হয় বা হাঁটু ব্যথার কারণ? Why does knee pain occur?
  • হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায়? Home remedies for knee pain relief?
  • হাঁটুর ব্যথা উপশমের জন্য আদা চা এর ব্যাবহার - Use of ginger tea for knee pain relief.
  • হাঁটু ব্যথার ব্যায়াম- Exercises for knee pain.
Read also...

হাঁটু ব্যথা কেন হয় বা হাঁটু ব্যথার কারণ? Why does knee pain occur?


অনেক কারণে হাঁটুর ব্যাথা হতে পারে। যেমন- হাড়ক্ষয় বাত বা অস্টিওআথ্রাইটিস,আঘাত, মাংশপেশি বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, বার্ধক্য জনিত কারণেও হতে পারে।



Read also....

হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায় কি? Home remedies for knee pain relief?

  • হাঁটু যেহেতু আমাদের শরীরের বেশির ভাগ ওজন বহন করে তাই শরীরের ওজন নিয়ন্ত্রণে হাঁটুর ওপর চাপ কমাতে হবে।
  • নিয়মিত ব্যায়াম করতে হবে। যেমন—দৌঁড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানোর অভ্যাস হাঁটু ভালো রাখবে।
  • আমাদের খাদ্য খাবারে বিভিন্ন রকমের সাক-সব্জি খাতে হবে এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। একটি বিষয় মনে রাখা ভালো- আমরা সকলে জানি সূর্যের আলোতে প্রচুর ভিতামিন-ডি থাকে, তাই সুস্থ সবল হাঁড় গঠনে আমাদের কমপক্ষে ২০-৩০ মিনিট সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে থাকা উচিত। গবেষণা বলছে, মধ্য দুপুরের সূর্য অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের সূর্যের আলো ভিটামিন ডি সংশ্লেষণে সাহায্য করে।
  • হাঁটা বা চলার সময় সতর্কতার সঙ্গে চলুন, যাতে উচু বা নিচু স্থানে পা পড়ে হাঁটুতে আঘাত না লাগে।
  • আপনার জুতাও আপনার হাঁটুতে ব্যথার কারণ হতে পারে। অতএব, আপনার এমন জুতা পরা উচিত যা আপনার দুটি পায়ের ভারসাম্য বজায় রাখে এবং আরাম দেয়।

হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার  হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায়


হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা ( knee pain remedy in ayurveda)-

হাঁটুর ব্যথা কমাতে এবং কীভাবে পরিত্রাণ পেতে হয় তার একটি ঘরোয়া টিপস এখানে দেওয়া হল:

হাঁটুর ব্যথা উপশমের জন্য আদা চা এর ব্যাবহারঃ Use of ginger tea for knee pain relief- হাঁটু ব্যথা থেকে মুক্তির ১টি সহজ কৌশল

হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার  হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায়


হাঁটুর ব্যথা উপশমের জন্য আদার চা একটি দারুন ভূমিকা পালন করে। আদা হল এমন একটি মশলা যাতে রয়েছে জিঞ্জেরল যা ব্যাথা-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হাঁটুর ব্যথা উপশমের জন্য দারুন ভূমিকা পালন করতে পারে। তবে সঠিক ভাবে তৈরি করে খাতে হবে। নিচে কিভাবে আদার চা তৈরি করবেন তা আলোচিত হল-

1. উপকরণ:

  • ১ কাপ পানি/ জল।
  • ১ ইঞ্চি তাজা আদা।
  • ১ টেবিল চামচ মধু (ঐচ্ছিক।

2. নির্দেশ:

  • আদার খোসা ছাড়িয়ে নিন।
  • একটি সসপ্যানে পানি ফুটিয়ে নিন।
  •     ফুটন্ত জলে আদা দিন।
  •     আঁচ কমান এবং মিশ্রণটি 10-15 মিনিটের জন্য সিদ্ধ হতে দিন।
  •     একটি কাপে মিশ্রণটি ছেঁকে নিন।
  •     স্বাদে মধু যোগ করুন, যদি ইচ্ছা হয়।

হাঁটু ব্যথার ব্যায়াম

এভাবে আদার চা নিয়ম করে দিনে এক বা দুই বার খান। ম্যাজিকের মতো কাজ করবে। শুধু হাঁটুর ব্যথা নয়! শ্রদি-কাশি, শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়ে, ওজন করাতে সাহায্য করে।

দয়া করে মনে রাখবেন যে এই সকাল খাদ্য সামগ্রী গুলি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। তবে,  আপনার যদি তীব্র বা ক্রমাগত ব্যথা বা অন্য সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য অনুগ্রহ করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর এই সকল তথ্য বিভিন্ন নামী অভিজ্ঞ চিকিৎসকের এবং www.nhs.ukwww.webmd.com দ্বারা  উৎসায়িত ও তথ্য নির্ভর করে লেখা হয়েছে। এই সকল তথ্য আপনার যদি উপকারে আসে তাহলে আমাদের এই সকল প্রয়াস সফল হবে। যদি আপনাদের কোন আদেশ বা অনুরোধ থাকে অবশ্য করে কমেন্টে জানান। ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ