Benefits of Yoga Speech| Speech on Benefits of Yoga| যোগাসনের উপকারিতাঃ
উপস্থিত পুরুষ, নারী, ছোটো, বড়, জ্ঞানী, গুণী ইত্যাদি স্তরের সকলকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । আজ এই শুভ দিনে আমি যোগাসনের উপকারিতা (Benefits of Yog Speech) সম্পর্কে কথক কিছু কথা বলবো । আশা করি আপনাদের ভালো লাগবে। যোগব্যায়াম হল একটি ঐতিহ্যবাহী অনুশীলন যা শরীর ও মনের সংযোগ স্তাপন করে । এটি একটি শারীরিক ক্রিয়াকলাপ যার মধ্যে আমাদের সাধারণ মনোযোগের অনুশীলন করা এবং আমাদের শরীরের উপাদানগুলির ভারসাম্য বজায় রেখে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিতে এটি করা হয়। যোগব্যায়াম সাধারণত শারীরিক এবং মানসিক শিথিলতার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয় । চাপ দূর করতে যোগাসনের বিকল্প নেই । শরীরের রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে যোগাসন, যার ফলে অভ্যন্তরীণ শক্তিপ্রবাহের মাত্রা বেড়ে যায়, ফলে আমরা কর্ম উদ্যমী হয়ে উঠি। শরীর মন ও আত্মার একত্রকরণের মাধ্যমে যোগাসন কোনো একটি বিষয়ের প্রতি একাগ্রতা আনতে সহায়তা করে । আক্ষরিকভাবে, যোগ মানে" ইউনিয়ন, সংযোগ করা বা একত্রিত হওয়া ।" এই মিলন শরীর এবং মনের মধ্যে একটি সুস্থ সংযোগ নির্দেশ করে । যোগব্যায়াম, যা সার্বজনীন নীতির উপর ভিত্তি করে, শরীর এবং আত্মার পাশাপাশি বিশ্রাম এবং কার্যকলাপের মধ্যে সাদৃশ্য অর্জনের বিজ্ঞান হিসাবেও পরিচিত।
benefits of yoga: যোগাসনের উপকারিতা
আচ্ছা? সবই তো বুঝলাম! যোগাসনের উপকারিতাটা কি? ঠিকতো! যোগাসনের উপকারিতাটা না জেনে আপনার গল্প শুনবো? তাই কখনো হয়! এই যোগাসনের উপকারিতা অনেক যা আলোচনা করে শেষ করা যাবে না । তবু আলোচনাতো করতে হবে-
- যোগাসন আমাদের পেটের অভ্যন্তরীণ অঙ্গ যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, যকৃৎ কার্যকর করে।
- ফলে হজমশক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
- চাপ দূর করতে যোগাসনের বিকল্প নেই।
- শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
- শরীরে জমে থাকা বিষ( টক্সিন) দূর করতে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ।
- মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা নিরাময় করতে সাহায্য করে, নারীদের ডিম্বাশয় ভালো থাকে।
- ফলে প্রজননক্ষমতা বাড়াতে সহায়তা করে।
- যোগাসন বিচলিত বিক্ষিপ্ত মনকে শান্ত করতে সাহায্য করে।
- এতে চিন্তা করার দক্ষতা বাড়ে এবং আমরা সৃজনশীল হয়ে উঠতে পারি।
- শরীরের রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে যোগাসন, যার ফলে অভ্যন্তরীণ শক্তিপ্রবাহের মাত্রা বেড়ে যায়, ফলে আমরা কর্ম উদ্যমী হয়ে উঠি।
শরীর মন ও আত্মার একত্রকরণের মাধ্যমে যোগাসন কোনো একটি বিষয়ের প্রতি একাগ্রতা আনতে সহায়তা করে। মনের চঞ্চলতা কমায়, ধৈর্যশক্তি বাড়ায়। যোগব্যায়াম আমাদের শরীর এবং চিন্তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । যোগব্যায়াম মানসিক চাপ এবং উদ্বেগ দূর করার জন্য একটি দুর্দান্ত পদ্ধতি। এই যোগাসন বা যোগব্যায়াম নিয়ে কারো মনে কোন প্রশ্ন থাকলে অবশ্য করে কমেন্ট এ জানাবেন । এছাড়া অন্য বিষয়ের উপর জানার থাকলে বা কোন পরামর্শ থাকলে অবশ্য করে জানান । ধন্যবাদ ।


2 মন্তব্যসমূহ
কখন আর করি, করি করি করে তো করেই হয়না,
উত্তরমুছুনকেন? কি করতে চাইছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
উত্তরমুছুন