আদার উপকারিতা সম্পর্কে আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আদা আমরা প্রতেক বাড়িতে প্রতি দিন ব্যবহার করে থাকি, কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর ছাড়াও প্রচুর উপকার রয়েছে তা হয়তো আমাদের অনেকের কাছে অজানা। তাই আমরা আদার রান্না ঘরের বাইরে, কি উপকার আছে? সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এই আলোচনায় ২০ টি উপকারিতা সহ আপনার কিছু প্রশ্নের উত্তর ও দেওয়ার চেষ্টা করা হল-
আদার পুষ্টি গুন তালিকাঃ
আদার ২০ টি উপকারিতাঃ
আদার ২০ টি উপকার নিয়ে নিম্নে আলোচনা করা হলঃ
1. এন্টি-ইনফ্ল্যামেটরি গুনঃ
আদা একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হিসাবে কাজ করে। এর ফলে জ্বর এবং কাশির থেকে মুক্তি পাওয়া যায়। উপরন্তু আদায় জিঞ্জেরলের মত বিভিন্ন রাসায়নিক থাকার ফলে এটি জ্বর, ব্যথা, যন্ত্রণা এবং কাশি সহ অন্যান্য রোগের ক্ষেত্রে দারুন কাজ দেয়।
2. হজমে সাহায্য করেঃ
জিআই ট্র্যাক্টের মধ্য দিয়ে খাবার এবং তরল চলাচলের সাথে সাথে লালাকে উদ্দীপিত করতে এবং গ্যাস্ট্রিক সংকোচনকে দমন করার আদার ভূমিকা অনস্বীকার্য। তাই, এটি বদহজম এবং পেটের সমস্যার উপকারি উপাদান হিসাবে কাজ করে থাকে।
আরও জানুনঃ লিভার(Liver) কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ
3. ফাইবারঃ
আদাতে রয়েছে প্রতি ১০০ গ্রামে ২ গ্রাম ফাইবার যা আমাদের স্বাস্থ্যকর ওজন বজায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, রক্তে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ডাইভারটিকুলার ডিজিজ এর মতো রোগের ঝুঁকি কমায় ইত্যাদি কঠিন রোগের হাত থেকে বাচাতে সাহায্য করতে পারে। যদি আপনি নিয়মিত নিয়ম মেনে আদা খাতে পারেন।
4. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তলে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলি সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
5. অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবঃ
আদার সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট প্রোফাইল যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী করে তোলে। ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলকে নিয়ন্ত্রন করে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়তা করে।
আরও জানুনঃ Heart Attack Symptoms: হার্ট অ্যাটাকের লক্ষণ-কারণ-প্রতিরোধের উপায়
6. ব্যথা উপশম দেয়ঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় আমাদের শরীরে পেশী ব্যথা, জয়েন্টে ব্যথা এবং এমনকি মাসিকের ক্র্যাম্প কমাতে দারুন ভূমিকা পালন করে থাকে।
7. রক্তে শর্করার নিয়ন্ত্রণ করেঃ
আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে আদার অনন্য ক্ষমতার অধিকারী। শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখে ফলে ডায়াবেটিসের ঝুকি কমে যায়।
8. রক্তচাপ কমাতে সাহায্য করেঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় আমাদের শরীরে রক্ত সঞ্চালনে সহায়তা করে ফলে হৃদ রোগের হাত থেকে রক্ষা করে থাকে। এটি রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং সামগ্রিক হৃদপিণ্ডের সুস্থতা বাড়াতে সাহায্য করে।
9. অ্যান্টি-ক্যান্সার হিসাবে কাজ করেঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় আমাদের শরীরে রক্ত সঞ্চালনে সহায়তা করেবর্তমানে বহু গবেষণায় দেখা গেছে যে, আদা ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্যের অধিকারী, তাই ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
আরও জানুনঃ আমলকির উপকারিতা (Amla Benefits)|
10. শ্বাসকষ্ট দূর করেঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে যাদের শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মূলত এই শীত কালে দারুন ভালো বন্ধু হিসাবে কাজ করে থাকে। আপনি প্রতি দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গাঁট পরিমাণ আদা উসম গরম জল সহ চিবিয়ে খান, দারুন উপকার পাবেন।
11. মাসিকের ব্যথা হ্রাসঃ
আদার প্রাকৃতিক ব্যথানাশক বৈশিষ্ট্য থাকায় মহিলাদের মাসিকের সময় যে ব্যথা অনুভূত হয়ে থাকে তা কমাতে সাহায্য করে থাকে।
12. অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যঃ
আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে থাকে, তাই আপনার সামগ্রিক সুস্থতায় বজায় রাখতে বিশেষ অবদান রাখে।
13. ওজন কমাতে সাহায্য করেঃ
যদি আপনার ওজন অনেক বেড়ে যায়, কমাতে পারছেন না! সেক্ষেত্রে আপনি নিয়ম করে প্রতি দিন এক চা চামচ পরিমাণ আদার রস, এক চা চামচ পরিমাণ পাতিলেবুর রস ও এক চা চামচ পরিমাণ মধু সকালে খালি পেতে এক মাস খান। আপনার ওজন অবশ্য কমবে।
14. মস্তিষ্কের কর্ম ক্ষমতা বৃদ্ধি করেঃ
আদায় উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে থাকে ফলে আদা আমাদের মস্তিষ্কের কর্ম ক্ষমতা বৃদ্ধি করে, এটা নিয়ে কারো সন্দেহ থাকা উচিৎ নয়।
15. জয়েন্টে ব্যথা উপশমঃ
যারা জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের ভুগছেন তাদের ব্যথা কমানোর জন্য আদা একটি দারুন ওষুধ। আদার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আপনার স্বস্তি আনতে পারে। এটি ফোলা কমাতে এবং জয়েন্ট ফাংশন উন্নত করতে সাহায্য করে থাকে।
16. কেমোথেরাপি রোগীদের জন্য আদার উপকারিতাঃ
যে সকল রোগীরা ক্যান্সারে ভুগছেন এবং কেমোথেরাপি নিচ্ছেন তাদের যদি বমি হয় সে ক্ষেত্রে ওষুধ খাওয়া টা সমস্যার কারণ হতে পারে। তাদের বমি বমি ভাব দূর করার জন্য এটি দারুন ওষুধ। এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্যান্সার চিকিৎসার সময় এটিকে একটি নিরাপদ এবং কার্যকর পরিপূরক থেরাপি হিসাবে কাজ করে থাকে।
17. কোলেস্টেরলের মাত্রা কমায়ঃ
আদার কোলেস্টেরল-হ্রাসকারী উপাদান রয়েছে। যার প্রভাবে স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই এলডিএল কোলেস্টেরল কমানোর মাধ্যমে হার্ট এর স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ অবদান রাখে।
18. রক্তে সার্কুলেশন বাড়ায়ঃ
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় আমাদের শরীরে রক্ত সঞ্চালনে সহায়তা করে। ফলে বহু রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি।
19. অ্যান্টি-এজিং সুবিধা
আদায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্য জনিত সমস্যার হাত থেকে রক্ষা করে। যার ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
20. স্ট্রেস হ্রাসঃ
আদায় উপস্থিত অ্যান্টি স্ট্রেস উপাদান রয়েছে যা অতিমাত্রায় স্ট্রেসের হাত থেকে মুক্তি দেয়।
আদা খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কি?
আদার অসংখ্য উপকার রয়েছে। উপকার পেতে যেমন কিছু পন্থা গ্রহন করা যেতে পারে-
১) এক গাঁট পরিমাণ আদা সঙ্গে উষ্ণ গরম জল সহ খালে ইমিউনিটি পাওয়ার বাড়বে। ফলে-জ্বর, সর্দি, কাশিতে দারুন উপকার পাবেন। খেতে হবে প্রতি দিন রাতে শোবার আগে।
২) ওজন কমানোর জন্য এক গাঁট পরিমাণ আদা, একটি পাতি লেবু ও এক চা চামচ মধু উষ্ণ গরম জলে মিশিয়ে যদি প্রত্যেক দিন সকালে খালিপেটে আপনি খেতে পারেন, তাহলে আমার বিশ্বাস অপ্নার ওজন কমবে।
৩) যাদের হার্টের সমস্যা আছে তারা প্রতি দিন এক চা চামচ পরিমানে আদার রস দিনে দুই বার খান,দারুন উপকার পাবেন।
8) যাদের প্রচুর শুকনো কাশি বা কফ সহ কাশি আছে। তাঁরা এক চা চামচ পরিমাণ আদার রস ও এক চামচ পরিমাণ তুলশির রস একত্রে তিন দিন খান। আপনার কাশি থাকবে না বা কমে যাবে।
আরও জানুনঃ ভাইরাস জ্বরের লক্ষণ ও প্রতিকার | viral fever home remedies
আদার উপকারিতা সম্পর্কিত FAQs:
প্রশ্নঃ আদা খেলে কি জ্বর সেরে যায়?
আদায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তলে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলি সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে জ্বর, সর্দি, কাশিতে দারুন উপকারি।
আদা খালি পেটে খেলে কি হয়?
আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট , যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যাপকভাবে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে আদা আর্থারাইটিসের উপসর্গ কমিয়ে দেয়। বিশেষ করে যাঁদের হাঁটুতে আর্থারাইটিস দেখা দিয়েছে তারা আদা খেলে সুফল পাবেন।
আদা খেলে কি কি ক্ষতি হয়?
আদা নিয়ম মতো খেলে ভালো কিন্তু অতিরিক্ত খেলে হতে পারে ডায়রিয়া, পেট জ্বালা, গলা জ্বালা ইত্যাদি হতে পারে। এছাড়া ঝাপসা দষ্টিশক্তি, অনিদ্রাও হতে পারে।
আদা আর মধু মিশিয়ে খেলে কি হবে?
আদা ও মধু একসঙ্গে খেলে দূর হবে বদহজম, সর্দি-কাশি, ব্যথা, ফোলাভাব, বমি-বমি ভাব। এছাড়া যৌনজীবন সংক্রান্ত সমস্যাও দূর হয়। বিবাহিত পুরুষদের জন্য এই দুই খাবারের মিশ্রণে উপকারী। আদা এবং মধু এমন দুই খাবার যার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকার পাওয়া যায়, যেমন- ওজন কমা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি।
আরও জানুনঃ তুলসী পাতার উপকারিতা
আদা খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কি?
আদার অসংখ্য উপকার রয়েছে। উপকার পেতে যেমন কিছু পন্থা গ্রহন করা যেতে পারে-
১) এক গাঁট পরিমাণ আদা সঙ্গে উষ্ণ গরম জল সহ খালে ইমিউনিটি পাওয়ার বাড়বে। ফলে-জ্বর, সর্দি, কাশিতে দারুন উপকার পাবেন। খেতে হবে প্রতি দিন রাতে শোবার আগে।
২) ওজন কমানোর জন্য এক গাঁট পরিমাণ আদা, একটি পাতি লেবু ও এক চা চামচ মধু উষ্ণ গরম জলে মিশিয়ে যদি প্রত্যেক দিন সকালে খালিপেটে আপনি খেতে পারেন, তাহলে আমার বিশ্বাস অপ্নার ওজন কমবে।
৩) যাদের হার্টের সমস্যা আছে তারা প্রতি দিন এক চা চামচ পরিমানে আদার রস দিনে দুই বার খান,দারুন উপকার পাবেন।
8) যাদের প্রচুর শুকনো কাশি বা কফ সহ কাশি আছে। তাঁরা এক চা চামচ পরিমাণ আদার রস ও এক চামচ পরিমাণ তুলশির রস একত্রে তিন দিন খান। আপনার কাশি থাকবে না বা কমে যাবে।
লেবু চা খাওয়া কি ভালো?
লেবু অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বিপাক পক্রিয়া বাড়াতে এবং পাচনতন্ত্রকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দারুন কাজ করে থাকে। লেবুতে প্রচুর পরিমানে সাইট্রিক অ্যাসিড থাকায় এটি লিভারের টক্সিন গুলি কে দূর করতে সাহায্য করে।
আদা চা প্রতিদিন কতটুকু খওয়া যায়?
আদা চা প্রতি দিন ২-৩ বার খাওয়া যেতে পারে। তবে যাদের ডাইবেটিস রয়েছে তাঁরা চিনি ছাড়া খাবেন, কারণ ডাইবেটিস রোগীর শরীরে চিনি গেলে সুগার বেড়ে যাবে এবং বিপদের সম্ভাবনা আছে।
অবশেষে, আদার উপকারিতায় রান্নায় ব্যবহারের বাইরের ও যে দিক গুলি যথা সম্ভাব আলোচিত হল। আশা করি আপনাদের উপকারে আসবে। দয়া করে মনে রাখবেন যে এই আলোচনায় আদার উপকারিতা ও অপকারিতা বিষদ ভাবে জানানোর চেষ্টা করা হল। আপনার এই সকল পরামর্শ গুলি যদি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে অবশ্য উপকৃত হবেন। তবে আমার স্বাস্থ্য ব্লগে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় কিন্তু চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। তবে, আপনার যদি উপরের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য অনুগ্রহ করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর এই সকল তথ্য বিভিন্ন নামী অভিজ্ঞ চিকিৎসকের এবং www.healthline.com দ্বারা উৎসায়িত ও তথ্য নির্ভর করে লেখা হয়েছে। এই সকল তথ্য আপনার যদি উপকারে আসে তাহলে আমাদের এই সকল প্রয়াস সফল হবে। যদি আপনাদের কোন আদেশ বা অনুরোধ থাকে অবশ্য করে কমেন্টে জানান। ধন্যবাদ।
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 মন্তব্যসমূহ