তুলসী পাতার উপকারিতা নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে। এই পাতায় রয়েছে অসাধারণ ঔষধি গুণসম্পন্ন উপকারিতা। যেমন- ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে ইত্যাদি ক্ষতিকরের হাত থেকে বাচাতে সক্ষম। আমরা নিম্নে এই বিষয়ে আলোচিত হল-
আরও জানুনঃ ব্রংকাইটিস (Bronchitis) কি? ব্রংকাইটিস কিভাবে হয় | ব্রংকাইটিস কারণ, লক্ষণ, ও প্রতিকার
তুলসী গাছের পুষ্টিগুণঃ
এনার্জি: ২২.৪ ক্যালোরি
কার্বোহাইড্রেট: ২.৬৫ গ্রাম
প্রোটিন: ৩.১৫ গ্রাম
ফাইবার: ১.৬ গ্রাম
ফ্যাট: ০.৬৪ গ্রাম
জল : ৯২.০৬ গ্রাম
ক্যালসিয়াম: ১৭৭ মিলিগ্রাম
আইরন: ৩.১৭ মিলিগ্রাম
পটাসিয়াম: ২৯৫ মিলিগ্রাম
সোডিয়াম: ৪ মিলিগ্রাম
ফসফরাস: ৫৬ মিলিগ্রাম
জিঙ্ক: ০ .৮১ মিলিগ্রাম
ম্যাঙ্গানিজ: ১.১৪৭ মিলিগ্রাম
বিটা ক্যারোটিন ৩১৪২ মাইক্রোগ্রাম
থিয়ামিন: ০.০৩৪ মিলিগ্রাম
নিয়াসিন: ০.৯০২ মিলিগ্রাম
রইবোফ্লোভিন: ০.০৭৬ মিলিগ্রাম
ভিটামিন বি৬: ০.১৫৪ মিলিগ্রাম
ক্লোরিন: ১১.৪ মিলিগ্রাম
ভিটামিন সি: ১৮ মিলিগ্রাম
ভিটামিন ই: ০.৮ মিলিগ্রাম
ভিটামিন কে: ৪১৪.৮ মাইক্রোগ্রাম
উৎস: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল
https://fdc.nal.usda.gov/index.html
তুলসী পাতার উপকারিতাঃ
১) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তুলসী পাতা অনবদ্যঃ
তুলসি পাতায় রয়েছে সোডিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন কে, ভিটামিন এ এবং ম্যাগনেসিয়াম। যা আমাদের ত্বকের জন্য খুব উপকারি। ত্বকের পিগমেন্টেশন, একজিমা, স্বাবাভিক ত্বক, তৈলাক্ত ত্বক, মিশ্র ত্বক ইত্যাদিতে দারুন উপকার দেয় এই তুলসী পাতা। একটি ২০১৯ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে ত্বকের তারুণ্য ধরে রাখতে তুলসী পাতার ভূমিকা অনস্বীকার্য।
২) তুলসী পাতায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ
তুলসী পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল যেমন ফ্ল্যাভোনয়েড, টেরপেনয়েড এবং এসেনশিয়াল অয়েল। এছাড়া রয়েছে জিঙ্ক , প্রচুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম যার ফলে আমাদের শরীর থাকবে সদা সজীব।
৩) ডায়াবেটিসে তুলসী পাতার উপকারঃ
তুলসি পাতাতে ইনসুলিন উৎপাদনে সক্ষম যার ফলে প্রতিদিন তুলসি পাতা খেলে রক্তে সুগারের মাত্রা কমে। এই পাতাতে স্যাপোনিন, ত্রিতারপিনিন ও ফ্ল্যাবোনয়েড থাকায় ডায়বেটিস রোধ করতে পারে এবং নিয়মিত ব্যাবহারে ডায়বেটিস থেকে মুক্তি পেতে পারেন।
৪) সর্দি, কাশিতে তুলসী পাতার উপকারঃ
তুলসী পাতাতে রয়েছে ক্যামফিন, সিনিওল এবং ইউজেনল যা আমাদের সর্দি-কাশি কমাতে সাহায্য করে। বিশেষ করে ছোটোদের সর্দি, কাশিতে তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ালে সর্দি, কাশি ও শ্বাস কষ্টের মতো রোগ দূরে থাকে। আর যদি কেউ এই ধরনের সমস্যায় ভগেন সেক্ষেত্রে তুলসী পাতা ও মধুর সিরাফ বানিয়ে খালে অবশ্য উপকৃত হবেন।
৫) জ্বর কমাতে তুলসী পাতার উপকারিতা:
তুলসী পাতাতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান রয়েছে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে জ্বর কমাতে সাহায্য করে। তুলসী পাতার রস বের করে তার সঙ্গে গোল মরিচ ,এলাচ মধুর সাথে মিশিয়ে খেলে জ্বর থেকে মুক্তি পাবেন।
৬) হার্টের রোগে তুলসী পাতার উপকারিতাঃ
গবেষণায় দেখা গেছে যে তুলসি পাতার রস নিয়মত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায়। তুলসিকে অ্যাডাপটোজেন হিসাবে ধরা হয় যা শরীরের অভ্যন্তরীন চাপকে কমাতে সাহায্য করে এবং কার্ডিওভাসকুলার সিস্টেমকে চাপের হাতথেকে রক্ষা করে।
৭) ক্যান্সার প্রতিরোধ করেতুলসী পাতাঃ
তুলসী পাতায় আছে রেডিওপ্রটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলতে সক্ষম। এছাড়া এই পাতায় রয়েছে ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক এসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং এপিজেনিন যা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
৮) হজমে তুলসী পাতার উপকারিতাঃ
প্রত্যেক দিন সকালে খালি পেটে তুলসী পাতার রস খেলে আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে। আমরা সকলে জানি যে তুলসী পাতায় ৯২% জল থাকে এবং কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সাহায্য করে থাকে।
৯) তুলসী পাতার চা এর উপকারিতাঃ
তুলসী পাতার চা করে প্রতিদিন সকাল সন্ধ্যাতে খেলে সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথার ইত্যাদির হাত থেকে সুরক্ষিত হতে পারেন। তুলসী পাতার চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে হাঁপানি, ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে ও প্রতিষেধক হিসাবে কাজ করে।
১০) তুলসী পাতার বিশেষ উপকারিতাঃ
তুলসি পাতা নিয়মিত খেলে ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে সকল রোগে বিশেষ উপযোগী।
আরও জানুনঃ লিভার(Liver) কাকে বলে? লিভারের কাজ এবং লিভার ক্যান্সার লক্ষণ
তুলসী পাতার উপকারিতা নিয়ে কিছু প্রশ্ন যা আপনার জানতে পারেন FAQs:
প্রশ্নঃ তুলসী পাতার উপকারিতা কি?
উত্তরঃ তুলসী পাতা ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে সকল রোগে বিশেষ উপযোগী।
প্রশ্নঃ তুলসী পাতা কি-কি রোগের চিকিৎসা করে?
উত্তরঃ তুলসী পাতা জ্বর, সর্দি, কাশি ইত্যাদিতে উপকার করে।
প্রশ্নঃ তুলসী পাতা কিভাবে সেবন করতে হয়?
উত্তরঃ প্রতিদিন কিছুটা পরিমাণ তুলসী পাতা খালি পেটে চিবিয়ে বা চা বানিয়ে খেতে পারেন উপকার পাবেন।
প্রশ্নঃ তুলসী পাতা কি ধরনের খাবারে ব্যবহার করা যায়?
উত্তরঃ ভর্তা, চা, রান্না, পাউরুটি, সুপ সহ বিভিন্ন খাবারে তুলসী পাতা ব্যবহার করা হয়।
প্রশ্নঃ তুলসী পাতা দিয়ে কিভাবে রক্তপুষ্টিকর ড্রিঙ্ক তৈরি করতে পারি?
উত্তরঃ তুলসী পাতার রস দিয়ে উষ্ণ জলে মধু ও লেবু মিশিয়ে পুষ্টিকর ড্রিঙ্ক তৈরি করে খেতে পারেন।
দয়া করে মনে রাখবেন যে এই আলোচনায় তুলসী পাতার উপকারিতা বিষদ ভাবে জানানোর চেষ্টা করা হল। আপনার এই সকল পরামর্শ গুলি যদি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে অবশ্য উপকৃত হবেন। তবে আমার স্বাস্থ্য ব্লগে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় কিন্তু চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। তবে, আপনার যদি উপরের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য অনুগ্রহ করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর এই সকল তথ্য বিভিন্ন নামী অভিজ্ঞ চিকিৎসকের এবং www.healthline.com, www.nhs.uk, www.webmd.com, দ্বারা উৎসায়িত ও তথ্য নির্ভর করে লেখা হয়েছে। এই সকল তথ্য আপনার যদি উপকারে আসে তাহলে আমাদের এই সকল প্রয়াস সফল হবে। যদি আপনাদের কোন আদেশ বা অনুরোধ থাকে অবশ্য করে কমেন্টে জানান। ধন্যবাদ।
.png)
.png)
.png)
.png)
0 মন্তব্যসমূহ