খেজুরের উপকারিতার শেষ নেই। খেজুর স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, কর্মশক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি প্রখরতা বাড়ায়, পেশী মজবুত করে, হৃদ্ রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে, হিমোগ্লোবিনের সামঞ্জস্যতা বজায় রাখে, ত্বকের যত্ন নেয়, হাড়ের ক্ষয় রোধ করে ইত্যাদি রোগের হাত থেকে মুক্তি দিতে পারে। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন, শক্তি, প্রোটিন, লিপিড (চর্বি), কার্বোহাইড্রেট, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুকটোজ, মাল্টোজ, ক্যালসিয়াম, Ca, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, Pantothenic অ্যাসিড, ভিটামিন বি-৬, ফোলেট, ফোলেট, ইত্যাদি উপকারি উপাদান। তাহলে বুঝতে পারছেন যে, খেজুরের কেন এতটা গুরুত্ব রয়েছে আমাদের খাদ্য তালিকায়। খেজুর মূলত মধ্যপ্রাচ্যের উৎপাদিত সুস্বাদু একটি ফল। এটি মধ্যপ্রাচ্যের উৎপাদিত হলেও সারা পৃথিবী ব্যাপি এর চাহিদা প্রচুর। খেজুরের উপকারিতা ও অপকারিতা দুই বিষয় বিষয় নিয়ে নিম্নে আলোচিত হল-
খেজুরের পুষ্টিকর উপাদানঃ
উপকারিতাঃ খেজুরে ২০ টি উপকার-
১। খেজুরে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেটের থাকে, যা দৈনিক শক্তি, কর্মে উদ্যম, তাপ উৎপাদন ও চর্বি গঠনে বড় ভূমিকা পালন করে থাকে। তাই শরিরকে সুস্থ্য থাকতে খেজুর একটি অনন্য উপকারি উপাদান।
২। খেজুরে টক্সিন বের করার পাশাপাশি মেদ ঝারাতে সাহায্য করে।
৩। খেজুর শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের সমতা রক্ষা করে। যদি রক্তে সোডিয়ামের মাত্রা কম বা হাইপোনেট্রিমিয়া হলে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়। আর রক্তের তারল্য নষ্ট হলে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
৪। খেজুরের প্রতি ১০০ গ্রামে ৬৪ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যারফলে খেজুর খেলে হাড়কে মজবুত করে।
৫। খেজুরের ১১৬০ ক্যালরি শক্তি থাকায় শরীরের শক্তি বর্ধক হিসেবে কাজ করে থাকে।
৬। খেজুরে উপস্থিত পটাশিয়াম ও ভিটামিন বি৬ থাকায় মস্তিষ্কের কার্যকারিতার বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
৭। খেজুরে প্রচুর পরিমানে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, এক্ষেত্রে পর্যাপ্ত জল পান করতে হবে তবে ভালো ফল পাওয়া যাবে।
৮। খেজুর ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ম্যাগনেসিয়াম থাকায় হৃৎপিণ্ডকে শক্তিশালী করে।
আরও জানুনঃ পেয়ারার অবিশ্বাস্য গুণ: আপনার জীবন মারন ব্যাধিকে সারাতে পারে!
৯। খেজুরে প্রচুর মিনারেল থাকায় মিনারেলের ঘাটতি পূরণ করে।
১০। খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সেরোটোনিন নামক হরমোন উৎপাদন করতে সহায়তা করে। যা মানুষকে মানসিক প্রফুলতা দেয় এবং মন ভাল রাখতে সহায়তা করে।
১১। খাদ্যে অরুচি দূর করতে সহায়তা করে।
১২ । খেজুরে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি দৃষ্টিশক্তি ভালো করতে সহায়তা করে।
১৩। খেজুরে থাকা পুষ্টি উপাদান ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।
১৪। খেজুরে থাকা ডায়েটরি ফাইবার কলেস্টরেল এর সমস্যা থেকে মুক্তি দেয়।
১৫। খেজুরে আছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার এবং বিভিন্ন অ্যামিনো এসিড যা খাবার হজমে সাহায্য করে থাকে। তাই বদ হজম থেকে বাচতে খেজুর খুবই উপকারী।
১৬। খেজুর তারুণ্য এবং যৌবন ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।
১৭। খেজুরে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে।
১৮। খেজুর যেহেতু লিভার থেকে টক্সিন বের করে দেয়, সেই জন্য রক্তও সাফ থাকে।
১৯। যাদের মেনস্ট্রুয়েশনের (পিরিয়ড) সময় পেটে ব্যথা হয়, তারা সেই সময়ে খেজুর খেয়ে দেখতে পারেন।
২০। খেজুর শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে। ফলে শরীর সুস্থ্য ও চনমনে থাকে।
আরও জানুনঃ ২৫টি দারুন স্বাস্থ্যকর খাবার তালিকা যা আপনি আপনার ডায়েটে অবশ্য রাখুন
খেজুরের অপকারিতাঃ
খেজুরের প্রচুর উপকারিতা আছে কিন্তু কিছু অপকারিতাও রয়েছে। যেমন-
১। যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি অধিক পরিমানে খেজুর খেয়ে নেন এক্ষেত্রে যেহেতু ১০০ গ্রামে ৬৬.৫ গ্রাম সুগার বা চিনি রয়েছে তাই অসুবিধা হতে পারে।
২। যাদের দেহে পটাশিয়ামের পরিমাণ বেশি তার খেজুর খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ রক্তে অত্যধিক পরিমাণে পটাসিয়ামের মাত্রা বেড়ে গেলে তা বিপজ্জনক হতে পারে। এটি হৃদযন্ত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। আর খেজুরে পটাশিয়ামের পরিমাণ ১০০ গ্রাম খেজুরে ৬৯৬ মিলিগ্রাম থাকার কারণে সমস্যায় পড়তে হতে পারে।
৩। খেজুরে যেহেতু অধিক পরিমানে ফাইবার থাকে সেকারনে অধিক পরিমানে খেজুর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
৪। খেজুরে প্রোটিন আছে ১.৮১ গ্রাম/১০০ সেকারণে যারা উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করেন তাদের হাড় দুর্বল হতে পারে এবং ডায়রিয়ারও হতে পারে।
৫। অধিক পরিমানে কার্বোহাইড্রেট খাবার ডাইবেটিক রগিদের জন্য ক্ষতির কারণ। আর খেজুরে প্রতি ১০০গ্রামে ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে সেকারণে অধিক পরিমানে না খাওয়াই ভালো।
আপনার কিছু জিজ্ঞাসা! যা আপনার মনে হতে পারে। FAQs:
Q1: খেজুর কি খাদ্যদ্রব্য হিসেবে গুরুত্বপূর্ণ?
A1: হাঁ, অবশ্য। খেজুরে হাই ফাইবারের শক্তিশালী উৎস, ভিটামিন, খনিজ সম্পন্ন। প্রতিদিন 2-3টি যোগ করলে গুরুত্বপূর্ণ পুষ্টি পাওয়া যায়।
Q2: খেজুর কি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে?
A2: খেজুর লিপিডের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে সেকারণে হৃদরোগ প্রতিরোনের জন্য একটি আদর্শ খাবার।
Q3: খেজুর স্বাস্থ্যকর চকলেটের বাদলে ব্যবহার হতে পারে?
A3: হাঁ, খেজুর চকলেটের পরিবর্ত খাবার হিসেবে ব্যবহার হতে পারে, যেটি ডার্ক চকলেট থেকে ডেইরি, সুগারের পরিমানকে কমিয়ে যায়।
দয়া করে মনে রাখবেন যে এই আলোচনায় খেজুরের উপকারিতা ও অপকারিতা বিষদ ভাবে জানানোর চেষ্টা করা হল। আপনার এই সকল পরামর্শ গুলি যদি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে অবশ্য উপকৃত হবেন। তবে আমার স্বাস্থ্য ব্লগে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় কিন্তু চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। তবে, আপনার যদি উপরের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য অনুগ্রহ করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর এই সকল তথ্য বিভিন্ন নামী অভিজ্ঞ চিকিৎসকের এবং https://manmatters.com/blog/dates-benefits-for-men/ দ্বারা উৎসায়িত ও তথ্য নির্ভর করে লেখা হয়েছে। এই সকল তথ্য আপনার যদি উপকারে আসে তাহলে আমাদের এই সকল প্রয়াস সফল হবে। যদি আপনাদের কোন আদেশ বা অনুরোধ থাকে অবশ্য করে কমেন্টে জানান। ধন্যবাদ।
.png)

.png)
.png)
.png)
.png)
0 মন্তব্যসমূহ